চাইনা ঘুড়ির সুতোয় গুরুতর জখম এক কলেজ ছাত্রী

জেএনএফ ওয়েব ডেস্ক :- আবারো চাইনা ঘুড়ির সুতোয় গুরুতর জখম এক কলেজ ছাত্রী। সুতোয় বেঁধে কেটে গেল গলার অনেকটা অংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কলাবাগান পাড়া এলাকায়। সূত্রের খবর এদিন শান্তিপুর বড়বাজার এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যখন সঙ্গীতা হালদার নামে ওই যুবতী বাড়ি ফিরছিল ঠিক তখনই তার গলায় চায়না ঘুড়ির সুতো বেধে যায়। এরপরে ওই যুবতী চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর যুবতীকে বাড়ি পাঠানো হয়েছে। পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি এই প্রথম নয় এর আগেও চায়না সুতো দিয়ে ঘুড়ি ওড়ানোর কারণে একাধিক মানুষ গুরুতর জখম হয়েছেন। অল্পের জন্য সকলেই প্রাণে বেঁচে গেলেও প্রাণ নাশের আশঙ্কায় দিন কাটাচ্ছে তারা। এর আগেও শান্তিপুরের একাধিক সামাজিক সংগঠন চায়না সুতো ব্যবহারের প্রতিবাদে শান্তিপুর থানায় লিখিত ডেপুটেশন জমা দিয়েছেন। কিন্তু অভিযোগ পুলিশ কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে এখনো রমরমিয়ে চলছে এই চায়না সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো। যার ফলে রাস্তায় বের হতে রীতিমতো ভয় পাচ্ছেন শান্তিপুর বাসীরা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago