
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- চন্দ্রকোনার মনোহরপুরে প্রেমিক যুগলের দেহ উদ্ধার। আজ সকালে চন্দ্রকোণার মনোহরপুর ২ অঞ্চলের সীতারামপুরে একটি বটগাছে এক প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রেমিকের নাম অনুপ মণ্ডল(২৫) এবং প্রেমিকার নাম সোমাশ্রী মান্না(২৮)। সোমাশ্রীর দাসপুর থানা এলাকায় বিয়ে হয়েগিয়েছিল। তাঁর একটি মেয়ে ও ছেলে রয়েছে। সোমাশ্রীর সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই বাপের বাড়ির সীতারামপুরের অনুপের সঙ্গে প্রেম ছিল দীর্ঘ দিনে। অনুপ বাইরের রাজ্যে কাজ করত। বিয়ের পরও সেই প্রেম দুরন্ত গতিতে চলে। দুই বাড়িতে অশান্তি প্রায় লেগে থাকত।
কয়েক দিন আগে সোমাশ্রী তাঁর বাপের বাড়ি সীতারামপুরে আসেন। গত রাতে প্রেমিক-প্রেমিকা বাড়ির সামনের একটি বটগাছে একই দড়িতে আত্মহত্যা করেন। অাজ সকালে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…