
জেএনএফ ওয়েব ডেস্ক :-জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরের চোখ বিভাগে চিকিৎসক দেখাতে এসে হয়রানি মধ্যে পরলেন জেলার বিভিন্ন প্রান্তের রোগীরা। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের চক্ষু বহিঃবিভাগে ভিড় শুরু হয়। কেউ দুই ঘণ্টা আবার অনেকে কাক ভোরে হাসপাতালে এসে হাজির হয়েছিলেন চোখ দেখাতে। কেউ বাস, টোটোতে দূর দূরান্ত থেকে এসেছেন সকলে। আবার অনেকে কাজ ছেড়ে চিকিৎসক দেখাতে এসে হয়রানি মধ্যে পরলেন। কিন্তু সকাল দশটা সময় চিকিৎসক আসার কথা থাকলেও দুপুর গড়িয়ে এলেও চিকিৎসক আসেনি। এদিকে প্রচুর রোগী ভিড় হতে থাকে। কারও চোখে ছানি পরেছে আবার অনেকে চোখের সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছেন। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার এলাকায় টুম্পা রায় বলেন,”বাবার চোখের সমস্যা। হাসপাতালে এসেছিলাম চিকিৎসক নেই। সমস্যায় পরে গেলাম কি করব।” গড়ালবাড়ির বৃদ্ধা তঞ্জিনা খাতুন বলেন,”চোখের সমস্যা। দিনের বেলা কুশায়া পরছে এরকম দেখতে পাই। চোখে ব্যাথা। কিন্তু চিকিৎসক আসেনি৷ কি করব এখন বুঝতে পাচ্ছি না। এ বিষয়ে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান,, বিষয় টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…