
জেএনএফ ওয়েব ডেস্ক :-
ঘোকসাডাঙা অঞ্চলের চৈতন্য হাট বাজার এলাকায় রাতের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য, এর প্রতিবাদে ঘোকসাডাঙা থানায় অভিযোগ দায়ের করলেন ঘোকসাডাঙ্গা এলাকার চৈতন্য হাট বাজারের গ্রামবাসীরা।জানা গেছে, কয়েকদিন ধরে মাথাভাঙ্গা দু নং ব্লকের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈতন্য হাট বাজার এলাকায় সন্ধ্যার পর প্রতিদিন দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়।বাজারের দোকানদারের থেকে চাওয়া হচ্ছে মোটা অংকের টাকা, টাকা না দিলেই বেধরক মারধর ও করেছেন। এলাকায় কোনো টোটো ও যানবাহন রাখতে দেওয়া হচ্ছে না, টোটো চালকদেরও মারধর করেছে বলে অভিযোগ, এমনকি গ্রামবাসীদের ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে দুষ্কৃতীরা । আর এসব হচ্ছে খোদ সিভিক ভলেন্টিয়ার এর সামনেই । সব কিছু দেখেও কেন নিরব দর্শক তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই ।চৈতন্য হাট বাজার কমিটির সদস্য রজনী সরকার জানান আজকে আমাদের চৈতন্য হাট এলাকার সমস্ত ব্যবসায়ীরা ও গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল । সন্ধ্যার পর দুষ্কৃতী রা বাজারের দোকানে লুটপাট চালাচ্ছে এমনকি রাস্তার ওপর দাড়িয়ে থাকা টোটো চালকদের ওপরেও হামলা করছে ।তাদের বিরুদ্ধে আইনগত উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…