ঘাটালে রাজ্য সড়কে ফাটল,আতঙ্কে গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঘাটাল চন্দ্রকোনা ৪ নং রাজ্য সড়কে বড়সড় ফাটল, এলাকায় ক্ষোভ। ঘটনাটি ঘটে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের জলসরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা য়ায়, সোমবার সকালে পথচলতি মানুষ দেখতে পায় গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে ধরেছে ফাটল, তার কিছুক্ষণ পরে কয়েকটি পণ্য বোঝাই গাড়ি যাওয়ার ফলেই রাস্তা উপর দেখা দেয় বড়সড় ধস। এতে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক ও ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকাবাসীরা দাবি করছেন কয়েকদিন আগে রাস্তাটি মেরামত করা হলেও তা বেহাল হয়ে পড়ে কারণ নিম্নমানের মাল দিয়ে কাজ করা হয়েছে। জানা যায়,রাস্তার পাশেই একটি জলাশয় ছিল, তার পাশে গার্ডওয়াল দিয়ে জল খালি করার জন্যই মাটি আলগা হয়েই এরকম ঘটনা ঘটতে পারে এমনও দাবী করছে স্থানীয়দের কয়েকজন।

Recent Posts

১৪নম্বর ওয়ার্ডে নির্বাচনকে সামনে রেখে পাড়া বৈঠক

জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…

2 days ago

লোধাশুলীতে কর্মী সম্মেলন

জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l

4 days ago

সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ

জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে

4 days ago

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

1 week ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

1 week ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 weeks ago