
ঝাড়গ্রাম পুরভোটে তৃণমূল প্রার্থীদের হারাতে তৎপর দলের এক বিধায়ক ও তাঁর অনুগামীরা। জেলার নেতৃত্বরা বিষয়টি জানতে পারার পর তৃণমূল দলের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এহেন ঘটনায় ঝাড়গ্রাম শহর জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের ওই বিধায়ককে দুদিন মাত্র মুখ দেখিয়ে চলে যান। কোন দিন দলের প্রার্থীদের হয়ে কোন ওয়ার্ডেই প্রচার করেননি। উল্টে তাঁর অনুগামীরা দলীয় প্রার্থীদের হারানোর জন্য ঘুঁটি সাজিয়েছেন। দলীয় প্রার্থীদের পিছন থেকে ছুরি মারার ঘটনায় শোরগোল পড়েছে দলের মধ্যে। কারন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার ঝাড়গ্রাম এসে দলের সকল প্রার্থীদের জেতানোর জন্য আহবান জানিয়ে যান। কিন্তু ঘরের শত্রু বিভীষণ যে! তাই দলের ক্ষতি করে আখের নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ওই বিধায়ক। এমনকি দলের এক জেলার সাধারণ সম্পাদককে ফোন করে প্রচারে না আসার জন্য নিষেধ করেছিল। কিন্তু উনি দলীয় প্রার্থীদের হয়ে একাধিকবার প্রচারে করায় তাতে গোসা হয় ওই বিধায়কের। এরপর দলীয় কর্মীদের প্রচার করলে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেয় বিধায়কের অনুগামীরা। এমনকি ঝাড়গ্রাম পুরভোটের বেশ কিছু নির্দল প্রার্থীদের এবং বিরোধীদের পিছন থেকে আর্থিক সাহায্য করে সাপোর্ট দেওয়ার তথ্য উঠে আসছে। আর সেই তথ্য সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট আজই তৈরি করে দলের সুপ্রিমো ও নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…