
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগে এক পোস্টমাস্টারকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছেন, ধৃত পোস্টমাস্টারের নাম আনন্দ ঘোষ। তিনি গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া উপ-ডাকঘরের অন্তর্গত লাউপাড়া শাখা ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়িও লাউপাড়া গ্রামেই। গত ২ ফেব্রুয়ারি ডাকবিভাগ থেকে পরিদর্শনে গেলে কয়েকজন গ্রাহকের সেভিংস ব্যাঙ্ক পাস বইতে ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা গড়মিল ধরা পড়ে। তারপর ১৪ ফেব্রুয়ারি আনন্দের নামে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ডাকবিভাগ। অভিযোগের ভিত্তিতে আনন্দের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু অভিযোগের পরই ফেরার হয়ে যান পোস্টমাস্টার। গত বৃহস্পতিবার রাতে বেলিয়াবেড়া থানার পুলিশ লাউপাড়া গ্রাম থেকে ওই পোস্টমাস্টারকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ছবিটি – প্রতীকী
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…