গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগে এক পোস্টমাস্টারকে গ্রেপ্তার করল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগে এক পোস্টমাস্টারকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছেন, ধৃত পোস্টমাস্টারের নাম আনন্দ ঘোষ। তিনি গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া উপ-ডাকঘরের অন্তর্গত লাউপাড়া শাখা ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়িও লাউপাড়া গ্রামেই। গত ২ ফেব্রুয়ারি ডাকবিভাগ থেকে পরিদর্শনে গেলে কয়েকজন গ্রাহকের সেভিংস ব্যাঙ্ক পাস বইতে ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা গড়মিল ধরা পড়ে। তারপর ১৪ ফেব্রুয়ারি আনন্দের নামে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ডাকবিভাগ। অভিযোগের ভিত্তিতে আনন্দের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু অভিযোগের পরই ফেরার হয়ে যান পোস্টমাস্টার। গত বৃহস্পতিবার রাতে বেলিয়াবেড়া থানার পুলিশ লাউপাড়া গ্রাম থেকে ওই পোস্টমাস্টারকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ছবিটি – প্রতীকী

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

13 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

16 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago