গ্রাহকদের কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়ার অভিযোগে ভূরষা গ্রামের রেশন ডিলার বংশীবদন প্রাতিহারকে শোকজ করল খাদ্য দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গ্রাহকদের কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়ার অভিযোগে ভূরষা গ্রামের রেশন ডিলার বংশীবদন প্রাতিহারকে শোকজ করল খাদ্য দপ্তর। ওই ডিলারকে সাতদিনের মধ্যে শোকজের জবাবও দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কিছু গ্রাহককে গত আট বছর ধরে আবার কিছু গ্রাহককে পরিমাণে কম রেশন দ্রব্য দেওয়ার অভিযোগে গত শনিবার রেশন ডিলার বংশীবদন প্রতিহারকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে ছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ,’শুধুমাত্র রেশনে কম পরিমান সামগ্রী নয়, রেশনে এযাবৎ কোনদিন মেমো স্লিপও দেননি ডিলার।’ খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। লালগড় ব্লকের ফুড ইন্সপেক্টর শুভেন্দু মাজি ঘটনাস্থলে এসে অনেক গ্রামবাসীর সঙ্গে কথা বলার সময় ডিলারের গরমিল ধরা পড়ে। ঝাড়গ্রাম জেলার খাদ্য নিয়ামক মিঠুন দাস বলেন,’ওই ডিলারের কিছু দোষ পাওয়া গিয়েছে। তাই ডিলারকে শোকজ করা হয়েছে। শোকজের উত্তর পাওয়ার পর ওই ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

7 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago