গ্যারেজে জন্ম নেওয়া গুগল আজ একুশের তারুণ্যে, Happy Birthday Google

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- একুশ মানে না কোনও বাধা৷ একুশ মানেই উত্তাপ৷ একুশ মানে স্বাধীনতা৷ এবার সেই একুশে পা রাখল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল৷ আজ তার জন্মদিন৷ বিশ্বের বৃহত্তম মার্কিন এই সার্চ-ইঞ্জিন সংস্থার তরফে পালন করা হচ্ছে জন্মদিন৷ গুগল ডুডলে মিলছে গুগলের জন্মদিনের সুখবর৷ একটি ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গুগল ডুডল৷ ১৯৯৮ সালের আজ এই দিনেই পথচলা শুরু করেছিল গুগল৷ ল্যারি পেজ ও সার্গে ব্রিনের হাতে গোড়ে ওঠে গড়ে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন৷ সার্চ ইঞ্জিনের আবিষ্কার হিসাবে ল্যারি পেজকে স্বীকৃতি দেওয়া হয়৷

আজ গুগল সার্চ করলেই ভেসে উঠছে একটি ছবি৷ ২১ বছর আগের তৈরি একটি কম্পিউটার ভেসে উঠছে পেজে৷ সেখানে ক্লিক করলেই গুগল সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসছে৷ সেখানে পরিষ্কার উল্লেখ করে রাখা হয়েছে গুগলের ইতিহাস৷ উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেজ ও সার্গে ব্রিনের হাতে গোড়ে ওঠা গুগল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা নেয়৷ এটি গ্যারেজ থেকে প্রথমে এই সংস্থা চালতে থাকে৷ সুজান ওজচিচকি গাড়ি গ্যারেজ থেকে গড়ে ওঠা ওই সংস্থা ২০০৪ সালের ১৯ আগস্ট পাবলিক লিমিটেড কোম্পানির চেহারা নিতে থাকে৷ ২০১১ সালের মে মাসে প্রথম এক মাসে গুগলের ইউনিক ভিজিটর এক বিলিয়ন পার হয়৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি গুগল কর্তৃপক্ষককে৷

এই মুহূর্তে গুগল একাই বিশ্বের ওয়েব দুনিয়ার সিংহভাগ দখল করে আছে৷ ইন্টারনেট দুনিয়ার বিজ্ঞাপন জগতে এক নম্বরে রয়েছে মার্কিন এই সংস্থা৷ মুনাফা লুটছে প্রচুর৷ তবে মুনাফা তোলার সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজে খুব একটা পিছিয়ে নেই বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা৷ ভারতের একাধিক রেলস্টেশনে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়ার পিছনে গুগলের অবদান অনিস্বীকার্য৷ নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প গুগলের অবদান রয়েছে যথেষ্ট৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago