Breaking
12 Mar 2026, Thu

গোয়ালটুলি মোড় এলাকা থেকে ৫৪টি গরু সহ ছয়জনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের গোয়ালটুলি মোড় এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে তিনটি ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার গরু। এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম গুরমিত সিং (৫৫) দীপক কুমার(৪০) সন্দীপ সিং (৩৬) অরুণ কুমার (৩৮) গুরসেউক সিং(২৪) আবতার সিং (২৮)। ছয়জনই পাঞ্জাবের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনটি ট্রাক থেকে ২৭টি গরু ও ২৭টি বাছুর উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গরু আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Developed by