Breaking
16 Mar 2026, Mon

গোপীবল্লভপুর ২ নং ব্লকে ‘হাই রেসটিকশন জোনে’র তালিকা দেখুন


জেএনএফ ওয়েব ডেস্ক : কনটেনমেন্ট জোনের বদলে গোপীবল্লভপুর ২ নং ব্লকে চালু হচ্ছে ‘হাই রেসটিকশন জোন’। আগামী ১৯ জুন রাত্রি ৯টা থেকে শুরু হচ্ছে এই বিধি-নিষেধ। আগামী ২৭ জুন ভোর ৫টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলে ১৭ জুন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে। গোপীবল্লভপুর ২ নং ব্লকের তপসিয়ার(জুগিডিহা মৌজার বেরা পাড়া, তপসিয়া মৌজার দাস পাড়ায় সিডিপিও অফিস থেকে সুনীল বরণ দাসের বাড়ি, লাউপাড়া মৌজা, তপসিয়া মার্কেট), নোটা(একুর মৌজার বেরা পাড়া, নোটা বাজার), চোরচিতা(খড়িকাশোল মৌজার অধীনে সিং পাড়া,তল পাড়া, চোরচিতা মার্কেট), কুলিয়ানা(রান্টুয়া বাজার), বেলিয়াবেড়া(বেলিয়াবেড়া, গোয়ালমারা বাজার) এলাকায় এই নিয়ম বিধি বলবৎ থাকবে ওই নির্দিষ্ট দিন গুলিতে।

Developed by