গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় করোনার দ্বিতীয় ঢেউতে ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। যার ফলে চিন্তায় পড়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের হাট,বাজার,পথচলতি মানুষজন থেকে শুরু করে এলাকাবাসীকে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এএসআই স্বদেশ প্রামানিক এর নেতৃত্বে পুলিশের আধিকারিক ও পুলিশকর্মীরা করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করেন।সেইসঙ্গে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক বিতরণ করা হয়।গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রামানিক ওই এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেন। এছাড়াও ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। তিনি ওই এলাকার ব্যবসায়ীদের করোনা নিয়ে মানুষকে সচেতন করার আবেদন জানান।গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে মাইকিং করে প্রচারের পাশাপাশি যাদের মাস্ক নেই সেই সব মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।আগামীদিন গুলিতেও এইভাবে গোপীবল্লভপুর থানার বিভিন্ন প্রান্তে গিয়ে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হবে বলে গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিক স্বদেশ প্রামানিক জানান।

Recent Posts

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

2 days ago