Breaking
1 Jul 2026, Wed

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা দেশের সঙ্গে গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস।নয়াগ্ৰাম তিন মন্ডল কমিটির পক্ষ থেকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের সম্মানিত করে দিনটি উদযাপন করা হয়। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হাতে ফুল এবং চকলেট দিয়ে সম্মানিত করা হয়।উপস্থিত ছিলেন নয়াগ্রাম তিন নম্বর মন্ডল বিজেপির সম্পাদক সুমন্ত মহান্তি,বাপি পতি,অমরজিৎ মহাপাত্র প্রমুখ

Developed by