গোপীবল্লভপুরে নাবালিকার বিয়ে বন্ধ করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাবালিকার বিয়ে বন্ধ করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের বাকড়া গ্রামে। এই গ্রামে নাবালিকার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে খবর পান ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অর্থরিটির সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা। বিষয়টি জানতে পেরে সচিব জেলার দুই পিএলভি মোহিত কুমার বেজ ও শক্তিপদ ভুঁইয়াকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। বাকড়া গ্রামের বাসিন্দা রামপদ মুদলী তাঁর ১৭ বছরের নাবালিকা কন্যার বিয়ের দিন ঠিক করেছিল আগামী শনিবার। গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা গ্রামের এক যুবকের সাথে কন্যার সম্বন্ধ করেছিলেন নাবালিকার পরিবারের সদস্যরা। বিয়ের আগের দিন শুক্রবার ঝাড়গ্রাম জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের দুই পিএলভি মোহিত কুমার বেজ ও শক্তিপদ ভুঁইয়া গোপীবল্লভপুর ১ ব্লকের সমাজকল্যাণ আধিকারিক দ্বীপ গাঙ্গুলি ও গোপীবল্লভপুর থানার পুলিশকে নিয়ে নাবালিকার বাড়িতে পৌঁছান। সেখানে নাবালিকার বাবা ও মাকে বিষয়টি বুঝিয়ে বলেন। তারপর নাবালিকার বাবা লিখিত ভাবে জানিয়ে দেন,‘১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবে না।’

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

55 minutes ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

4 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago