
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার গোপীবল্লভপুরের সুবর্নরেখা মহাবিদ্যালয়ে নকল ভোটদানের মহড়া হল। এদিন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কলেজের নতুন ভোটারদের এবারের ভোটদান সম্পর্কে অবহিত করা হয়। এমনকি কলেজ পড়ুয়াদের নিয়ে এদিন ভোটকক্ষের নানা বিষয় হাতে-কলমে শেখানো হয়।



