গুলি করে কুপিয়ে যুবককে খুন নদিয়ার কৃষ্ণনগরে

জেএনএফ ওয়েব ডেস্ক : পুকুর নিয়ে গন্ডগোলের জেরে সাতসকালে গুলি করে কুপিয়ে খুন এক যুবককে কৃষ্ণনগরে। মৃত যুবকের নাম পলাশ মন্ডল, বয়স আনুমানিক চল্লিশ বছর। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পাঁচটা নাগাদ নদীয়ার কৃষ্ণনগর বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জোরপূর্বক দরজা ভেঙে ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে মারতে মারতে বাইরে নিয়ে এসে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে এরপর সরাসরি কানের পাশে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। পাশাপাশি দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় ওই যুবক সহ অপর এক প্রতিবেশীর বাড়িতে। সাতসকালেই এই নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায়।একটি পুকুর কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল ওই এলাকায়। তার জেরেই এই নৃশংস খুন বলে দাবী মৃতের পরিবার ও স্থানীয়দের। এছাড়াও দীর্ঘদিন ধরেই ওই এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। তার ওপর আজকের এই নিশংস ঘটনায় কার্যত ধৈর্যের বাঁধ ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। ফলে এলাকাবাসীরা একত্রিত হয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতে কৃষ্ণনগর রেল স্টেশন সংলগ্ন রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago