গাড়ি দাঁড় করিয়ে সিভিক ভলান্টিয়ার দিয়ে টাকা তুলছে পুলিস, বদনাম হচ্ছি আমরা: মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে তোলা তুলছে পুলিসের একাংশ। বদনাম হচ্ছে রাজ্য সরকার। দিঘায় প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ভুরি ভুরি অভিযোগ আসছে তাঁর কাছে। অবিলম্বে বিষয়টি দেখুন।’ এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বলেন,’পুলিসের সুবিধা হবে বলে সিভিক ভলান্টিয়ার নিয়েছিলাম। আইসি নির্দেশ দিচ্ছে, যা গিয়ে টাকা তুলে নিয়ে আয়। সুযোগের মিসইউজ করছে। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সচেতনতা জন্য নেওয়া হয়েছে।’নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,’কোলাঘাট টু দিঘা প্রচুর ট্যুরিস্ট আসে। ট্রাফিক জোনে থাকবে সিসিটিভি। সেন্ট্রালি মনিটরিং করুন। দরকারে একটা নোডাল অফিসার রাখা হোক।’

Recent Posts

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

1 hour ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago