Breaking
26 Mar 2026, Thu

গাছ চাপা পড়ে জখম ২ মহিলা, ভর্তি হাসপাতালে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিকালে ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায় বাড়ি সামনে গল্প করছিলেন দুই মহিলা। হঠাৎ মেঘ কালো করে ধেয়ে আসে ঝড়। প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হয়। সেই সময় মানুষজন এদিক ওদিক পালাতে থাকে। হঠাৎ করে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে দুই মহিলার উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। জখম দুই মহিলা হলেন সঞ্জু পান্ডে ও গীতা দাস। সঞ্জুদেবী মাথায় চোট পেয়েছেন এবং গীতা দাসের আঘাত গুরুতর। দু’জনেই ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Developed by