গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তুলনামূলকভাবে সম্ভাবনা বেশি সোমবার। এমনই জানাল আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, ওই সময় শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। পাশাপাশি উচ্চচাপ বলয়ের প্রভাবে তখন বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকবে। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ড-ওড়িশার উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘপুঞ্জ সৃষ্টি হয়েছে। তবে তা খুব একটা শক্তিশালী নয়। গতকাল দুপুরের পর প্রথমে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলা এবং পরে হাওড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর। তবে রাত পর্যন্ত কোথায় কত বৃষ্টি হয়েছে, তা জানা যায়নি।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

4 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

4 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

4 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 months ago