Breaking
12 Mar 2026, Thu

গাঁজা সহ একজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ থানা

জেএনএফ ওয়েব ডেস্ক : গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। এরপর সেখানে গাঁজা সহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম ক্ষিতীশ বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে আট কিলো গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এবং উদ্ধার হওয়া গাঁজাগুলো কোচবিহার থেকে শিলিগুড়িতে নিয়ে এসে ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Developed by