জেএনএফ ওয়েব ডেস্ক : গাঁজার ঠেকে এর প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর রাম নগর মাঠপাড়া এলাকার। গতকাল মধ্যরাত্রে ওই বাড়িতে দুটি বোমা মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, শান্তিপুর রামনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা কুষ প্রামানিক সপরিবারে রাতে যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখনই দুষ্কৃতীরা এসে তার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। তার দাবি তার বাড়ির পেছনে একটি মাঠে অসামাজিক কার্যকলাপ চলে প্রতিদিন সেখানে গাজার আসর বসে। বিগত কিছুদিন আগে সেই ঘটনার প্রতিবাদ করার পর থেকে তাকে হুমকি ও ধারালো অস্ত্র নিয়ে তার পরিবারের ওপর আক্রমণ চালায় ওই দুষ্কৃতীরা। পরবর্তীতে গতকাল মধ্য রাত্রে কয়েকজন দুষ্কৃতী এসে তার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। এরপরই শান্তিপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তদন্ত শুরু করেছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।
ভাই, সোমনাথ প্রামানিক
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…