
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শনিবার রামনবমী উপলক্ষ্যে খড়্গপুরে তলোয়ার হাতে নিয়ে পুজো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ খড়্গপুরের বিধায়ক দিলীপবাবু সক্কাল সক্কাল গদা, তলোয়ার, তির-ধনুক নিয়ে রামনবমী উদযাপনে সামিল হন। তাঁকে অস্ত্র মিছিল নিয়ে জিজ্ঞেস করা হয়, এতে কি সাম্প্রদায়িক প্ররোচনা দেওয়া হচ্ছে না? দিলীপ ঘোষের সাফ জবাব, “আমাদের সেনার হাতে তো অস্ত্র থাকে। তাহলে কি সেনারা অস্ত্র নামিয়ে রাখবে? মা দুর্গা, মা কালীর হাতে অস্ত্র থাকে? তাতেও কি প্ররোচনা থাকে?” তাঁর কথায়, “অস্ত্র মানে শক্তি। অশুভ শক্তিকে বিনাশ করতে যুগ যুগ ধরে অস্ত্রের ব্যবহার হয়েছে। ভবিষ্যতেও হবে।”দিলীপবাবু আরো জানান, এটাই দেশের রীতি। এ ভাবেই চলবে। দুর্গা, কালীর কাছ থেকে কি আমরা অস্ত্র কেড়ে নেব? “আমরা আমাদের কাজ করব। যাদের পছন্দ হচ্ছে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের ভাল লাগা মন্দ লাগার উপর দেশের মানুষের আবেগ পাল্টানো যাবে না।” তিনি এও জানান রামকে নিয়ে এই যে উন্মাদনা, এটাই আসলে উৎসব। যে উৎসবে উন্মাদনা নেই, সেটা কোনও উৎসবই নয়।”
জেএনএফ:গোপীবল্লভপুর- ১নং ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের শালগেড়িয়া বুথে BJP মেনকা সাউ, সত্যরঞ্জন সাউ, করণ হেমব্রম সহ বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান…
নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…
জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে