গত চার বছরে দেশে বাড়ি কেনা খরচসাপেক্ষ হয়েছে: রিজার্ভ ব্যাঙ্ক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত চার বছরে দেশে বাড়ি কেনা অত্যন্ত খরচসাপেক্ষ হয়ে উঠেছে। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত রিপোর্ট এমনই তথ্য দিয়েছে। দেশের ১৩টি শহরে সমীক্ষা চালিয়ে আরবিআই জানতে পেরেছে, গত চার বছরে সুলভে বাড়ি পাওয়া ক্রমশ দুষ্কর হয়ে উঠেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বইয়ে। দেশের বাণিজ্য-নগরীতে বাড়ি কেনা আমজনতার কাছে কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানিয়েছে আরবিআই। হাউস প্রাইস টু ইনকাম (এইচপিটিআই) রেশিও-কেই সুলভে বাড়ি পাওয়ার সূচক হিসেবে ধরা হয়। ওই ১৩টি শহরে ২০১৫ সালে গড়ে এই সূচক ছিল ৫৬.১। ২০১৯ সালে সেটা বেড়ে হয়েছে ৬১.৫। মুম্বইতে এই সূচক দাড়িয়েছে ৭৪.৪। ২০১৫ সালে যা ছিল ৬৪.১। দেশের চার মেট্রো শহরের মধ্যে চেন্নাই এবং দিল্লি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তবে, এই তালিকায় কলকাতা অনেকটাই নীচে রয়েছে। কলকাতায় এইচপিটিআই সূচক ৫৬.৫। আর সহজলভ্য বাড়ি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো শহর হিসেবে উঠে এসেছে ভুবনেশ্বরের নাম।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago