Categories: Breaking NewsFlash

গতিধারা প্রকল্পে নতুন উদ্যেগ- মহিলা চালকদের সাহায্য মিলবে দেড় লক্ষ

কলকাতা

গোলাপি অটোর পর এবার মহানগরে গোলাপি ট্যাক্সি কলকাতাবাসীর মন কেড়ে নেবে বলে আশা সরকারের। গোলাপি অটোর জনপ্রিয়তা অর্জন না করলেও বুধবার নবান্নর কাছে একটি বাস টার্মিনাসের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী এদিন বলেন, গতিধারা প্রকল্পের আওতায় গাড়ি চালাতে গেলে রাজ্য সরকারের তরফে এক লক্ষ টাকা সাহায্য দেওয়া হত। তবে নতুন এই প্রকল্পে গাড়ির মালিক এবং চালক যদি মহিলা হন তবে তাদের দেড় লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নতুন এই ট্যাক্সির রং হবে গোলাপি। উল্লেখ করা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে আসার পর যে প্রিয়াঙ্কা সেনা নামে যে দল তৈরি করেছেন সেই দলের প্রতিটি সদস্যই গোলাপি পোশাক পরেন। গোলাপি যে কেবলমাত্র মহিলাদের পছন্দের রং নয়, বরং শৌর্যের প্রতীক হতে পারে সেটাই প্রতিফলিত হয়েছে প্রিয়াঙ্কা বাহিনীর রং নির্বাচনের ক্ষেত্রে। গোলাপি ট্যাক্সির ক্ষেত্রেও এই একই ভাবনা কাছ করছে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যেই শহরের রাস্তায় গুলাব ট্যাক্সির দেখা মিলবে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ৮০টি ইলেকট্রিক বাস এবং ৫৫টি চার্জিং সেন্টারের সূচনা করেন। যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডও নতুন করে সাজানোর কথা বলেন তিনি।পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নে নতুন পালক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে নবান্ন থেকে পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও যাতায়াতের সুবিধার্থেঃ-
১) ৮০টি ইলেকট্রিক বাস, যার মধ্যে প্রথম ২০টির যাত্রা শুরু।
২) দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২০টি পরিবেশ বান্ধব বি এন জি বাস।
৩) গতিধারা প্রকল্পের অন্তর্গত মহিলা-চালিত বিশেষ ট্যাক্সি বা ‘পিঙ্ক-ক্যাব’ সার্ভিস।
৪) নবরূপে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড -এই সমস্ত প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago