গঙ্গাভাঙন বিষয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

গঙ্গা ভাঙন রোধে জেলাশাসক দপ্তর থেকে শুরু করে সেচ দপ্তর একাধিকবার লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি, এবার বাধ্য হয়ে ৩৪  নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। আধাঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।  নদীয়ার শান্তিপুর থানার ৩৪নম্বর জাতীয় সড়কের ঘটনা। সূত্রের খবর নদীয়া শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় প্রতিবছর বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙ্গনে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। শুধু তাই নয় একাধিক বসতবাড়ি ও তলিয়ে গেছে গঙ্গাবক্ষে। রবিবার সকাল থেকেও শুরু হয় গঙ্গা ভাঙ্গন। বিঘা বিঘা জমি তলিয়ে যায় গঙ্গা ভাঙনে।গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই রাজ্যের প্রশাসন তথা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু লাভের লাভ কিছু হয়নি।সেচ দপ্তর এর তরফ থেকে শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙ্গন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু তাও নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। সেই কারণেই এদিন ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।তাদের দাবি অবিলম্বে যে সমস্ত পরিবার গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এর পাশাপাশি গঙ্গা ভাঙ্গন যাতে পাকাপাকিভাবে রোধ করা যায় তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। প্রায় ৩০ মিনিট ধরে বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

6 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

9 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago