
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বাংলায় বিধানসভা উপনির্বাচনে ঘাসফুলের দাপট। বিজেপির ভরাডুবি। খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক খড়গপুর বিধানসভা প্রথমবার ছিনিয়ে নিল তৃণমূল। শোচনীয় পরাজয় থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন বিজেপি নেতারা। কিন্তু এদিনের হারের জন্য এনআরসি ইস্যুই ফ্যাক্টর হয়েছে বলে মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা। আর খড়গপুরে প্রার্থী বাছাই ঠিক হয়নি। এমনটা মত, রাজ্য বিজেপি নেতৃত্বের বড় অংশেরই।
শোচনীয় অবস্থা খড়গপুর সদর কেন্দ্রের। এখানে প্রার্থী বাছাইয়ে গলদ ছিল বলে মনে করছে বঙ্গ বিজেপি। বেশ কিছু মামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। দিলীপ ঘনিষ্ঠ বলেই প্রেমচাঁদ টিকিট পেয়েছেন বলে অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিজেপি নেতা প্রদীপ পট্টনায়েক। নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। এই কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বও ফ্যাক্টর হয়েছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ পুড়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তবে ভাঙলেও মচকাতে রাজি নন মেদিনীপুরের সাংসদ। শাসকদলের সন্ত্রাসেই খড়গপুর-সহ তিন কেন্দ্রে হার বলে দাবি দিলীপ ঘোষের।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…