খোদ ঝাড়গ্রাম শহরে দিনের বেলায় ভরাট হচ্ছে সরকারি খাল ও পুকুর, অভিযোগ পেয়েও নিশ্চুপ ঝাড়গ্রাম পুর ও জেলা প্রশাসন!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিনে দুপুরে চুরি! চুরি বললে ভুল হবে। এ যেন কার্যত ডাকাতি! সরকারি নিয়ম বিধিকে তোয়াক্কা না করেই এক অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী এহেন কাজ করে চলেছেন। আর তাতে অভিযোগ পেয়েও নিশ্চুপ ঝাড়গ্রাম পুরসভার এক্সকিউটি অফিসার ও ঝাড়গ্রামের জেলা প্রশাসন! দিনের বেলায় ঝাড়গ্রাম পুরসভা অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রামে ভরাট হচ্ছে সরকারি ডুমুর নালার খালের একাংশ এবং ও ঝাড়গ্রাম রাজবাড়ির মালিকানাধীন একটি পুকুর। আর এহেন কাজ শুরু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি শুরু হওয়ার পর থেকেই। সূত্রের খবর, লিখিত
অভিযোগ জমা পড়েছে ঝাড়গ্রাম পুরসভার এক্সকিউটি অফিসার ও ঝাড়গ্রামের জেলাশাসককে। কিন্তু তা সত্ত্বেও কোন হেলদোল নেই প্রশাসনের! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম এলে বর্তমানে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে থাকেন। একবছর বৃষ্টির জেরে দক্ষিণ পাড়া প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে ভাঙচুর করেছিলেন। তার কয়েক দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে ডুমুর নালা সংস্কার ও ভেঙে যাওয়া বাড়ি তৈরির আশ্বাস দিয়েছিলেন। তারপর ডুমুর নালার কিছুটা সংস্কার হয়েছিল। এবার সেই ডুমুর নালার একাংশ ভরাট করে দেওয়া হচ্ছে। যার ফলে আগামী দিনে বৃষ্টি হলে ফেল দক্ষিণপাড়া প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এ দিকে হুঁশ নেই প্রশাসনের!

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago