
জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রেমিকাকে খুন করে দেহ লোপাট করেও শেষমেশ চার মাস বাদে কবর থেকে প্রেমিকার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। একই সাথে আর অন্য প্রেমিকার কম্বলে মোড়ানো অবস্থায় দেহ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর শিলিগুড়ি মাটিগাড়া এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।জানাগেছে গত ৩১ শে আগস্ট চাঁদমণির এলাকার বাসিন্দা ওই যুবতীর দেহ মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয়। মাসখানেক ধরে ওই যুবতী নিখোঁজ ছিল। ঘটনায় তদন্তে নেমে মাটিগাড়া থানা ও মেডিকেল ফাঁড়ির পুলিশ মহম্মদ আখতারকে গ্রেপ্তার করে। তাকে জেরা করলে পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারায় মদ পান করিয়ে ওই যুবতীকে খুন করেছিল অভিযুক্ত । এরপর তদন্তকারী পুলিশ আধিকারিকরা জেরায় আরও চাপ বাড়ালে চার মাস আগে একইভাবে আরেক প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত। এরপর তার দেওয়া বয়ান অনুযায়ী সোমবার দুপুরে মাটিগাড়ার কবরস্থানে আরেক প্রেমিকার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ। এরপর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় দুই যুবতীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…