
জেএনএফ ওয়েব ডেস্ক: খুঁটি পুজোর মধ্য দিয়ে কোচবিহার নিউটাউন ইউনিটের দুর্গা পুজোর শুভ সূচনা হল আজ। আজ কোচবিহার সংলগ্ন নিউটাউন এলাকায় নিউ টাউন ইউনিটের উদ্যোগে এই খুঁটি পুজো সম্পূর্ণ হয়। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি, সম্পাদক সহ স্থানীয় সকল মানুষেরা।
নিউটাউন ইউনিটের পক্ষে অভিষেক সিংহ রায় জানান, আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা হল। এবারে দুর্গা মা কন্যা রুপে এখানে দেখা যাবে। স্বাস্থ্য বিধি মেনে, সরকারি যা নির্দেশ আছে তা মেনে পুজো করা হবে। তিনি আরও বলেন, প্রতিবারের ন্যায় এবছরও বস্ত্র বিতরণ সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য সববারের তুলনায় এবার পুজোর বাজেট অনেকটাই কম। তবে প্রতিবারের মতো এবছরও জন সাধারণের জন্য নতুনত্ব থাকছে।
করোনা মহামারি নিয়ে এখনও বিধি নিষেধ থাকলেও এবার কোচবিহারের প্রায় সব কটি পূজা কমিটি পূজা করার উদ্যোগ নিয়েছে। অনেকে ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ সরু করে দিয়েছে। এদিন বেশ কয়েকটি পূজা উদ্যোক্তাদের সাথে নিউটাউন ইউনিটের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…