
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শীতের মরসুমে বৃষ্টিতে খারাপ আবহাওয়ার জন্য শুক্রবার কার্যত দর্শনার্থী শূন্য হয়ে রইল ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এদিন হাতো গোনা কিছু লোকজন চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ার জন্য এদিন সবচেয়ে কম সংখ্যক দর্শনার্থী এসেছিলেন। সারা দিনে মাত্র ১০২ জন চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন। সকালের দিকে লোকজন প্রায় আসেননি। বিকেলের দিকে কিছু লোকজন আসেন। এবার ২৫ ডিসেম্বর চিড়িয়াখানায় প্রায় চার হাজার লোকজন এসেছিলেন। ৭০ হাজার ২৫০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। তারপর থেকে প্রতিদিনই গড়ে এক থেকে দু’হাজার লোকজন এসেছেন। সবচেয়ে বেশি ভিড় হয়েছিল পয়লা জানুয়ারী। ওই দিন এসেছিলেন চার হাজারেরওবেশি লোকজন। ৭১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…