
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- খাকুড়দার আসদা মোড়ে লরির ধাক্কায় গুরুতর আহত হেলমেটহীন বাইক চালক ও আরোহি।তাদের প্রথমে বেলদা গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা অাশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।প্রচারেই শুধু পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প,আদপে কতটা সচেতন সাধারণ মানুষ!সূত্রের খবর ,বেলদা থেকে খাকুড়দা গামী একটি লরির ধাক্কায় আহত হন মোটরবাইক চালক ও আরোহী। ঘটনা টি ঘটেছে বেলদা থানার খাকুড়দা আসদা মোড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনায় আহতদের কারোর মাথায় হেলমেট ছিল না ।আহত দুই ব্যক্তির নাম সোমনাথ ঘোড়াই ,বাড়ি সারসা ও শ্যামপদ সাঁতারা , বাড়ি তঁরুয়া।বেলদা থানার পুলিশ ও স্থানীয় দের প্রচেষ্টায় আহতদের বেলদা হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যান চলাচল ব্যহত হয় বেলদা কাঁথি গামি রাজ্য সড়ক ।পরে বেলদা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও যান চলাচল নিয়ন্ত্রনে আনে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…