
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উদ্যোগ দুয়ারে রেশন৷ ক্ষমতায় ফিরলে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী গোপীবল্লভপুর দুই ব্লকের বাহারুনাতে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি৷ সেই সঙ্গে সরকারের প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে ঘরে বসে৷ এদিন এই বিষয়টি আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি বলেন, যে কোনও বয়সের, যে কোনও ধর্মের বিধবারা বিধবা ভাতা পাবেন৷ এর জন্য লাইন দেওয়ার প্রয়োজন নেই৷ সব সুবিধা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পেই৷ বছরে চার মাস এই ক্যাম্প হবে৷ প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে হবে দুয়ারে সরকার৷ নাম লেখালেই বিধবা ভাতা, কৃষক ভাতা, কন্যাশ্রী, তফশিলি বন্ধু থেকে জয় জহর সব সুবিধা পাওয়া যাবে৷ মমতা আরও বলেন, আগে জঙ্গলমহলে আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিতাম৷ তার পর সারা বাংলাকে দিয়েছি৷ আর এখন সকলকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়৷ আর আগামী দিনে রেশন দোকানে যাওয়ার দরকার নেই৷ আপনার রেশন পৌঁছে যাবে আপনার বাড়ির দোরগোড়ায়৷ চালু হবে ‘দুয়ারে রেশন’৷ আপনার বাড়িতে পৌঁছে যাবে বিনা পয়সার রেশন৷
এছাড়াও তিনি বলেন, প্রতি বছর স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা পাবে রাজ্যের মানুষ৷ তিন বছর অন্তর অন্তর কার্ড রিন্যু করা হবে৷ এই কার্ডে অভিভাবক হবেন বাড়ির মহিলারা৷ প্রয়োজনে মহিলারা নিজের বাবা-মায়ের চিকিৎসাও করাতে পারবেন৷ বেসরকারি হোক বা ভেলোর সব জায়গায় এই কার্ড কাজ করবে৷ বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য দেবে তৃণমূল সরকার৷ চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্কুল পড়ুয়াকে জামা, জুতো, ব্যাগ দেয় সরকার৷ দেওয়া হয় মিড ডে মিল৷
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…