ক্ষমতায় এলে বছরে চার বার দুয়ারে সরকার হবে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উদ্যোগ দুয়ারে রেশন৷ ক্ষমতায় ফিরলে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী গোপীবল্লভপুর দুই ব্লকের বাহারুনাতে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি৷ সেই সঙ্গে সরকারের প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে ঘরে বসে৷ এদিন এই বিষয়টি আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 
তিনি বলেন, যে কোনও বয়সের, যে কোনও ধর্মের বিধবারা বিধবা ভাতা পাবেন৷ এর জন্য লাইন দেওয়ার প্রয়োজন নেই৷ সব সুবিধা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পেই৷ বছরে চার মাস এই ক্যাম্প হবে৷ প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে হবে দুয়ারে সরকার৷ নাম লেখালেই বিধবা ভাতা, কৃষক ভাতা, কন্যাশ্রী, তফশিলি বন্ধু থেকে জয় জহর সব সুবিধা পাওয়া যাবে৷ মমতা আরও বলেন, আগে জঙ্গলমহলে আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিতাম৷ তার পর সারা বাংলাকে দিয়েছি৷ আর এখন সকলকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়৷ আর আগামী দিনে রেশন দোকানে যাওয়ার দরকার নেই৷ আপনার রেশন পৌঁছে যাবে আপনার বাড়ির দোরগোড়ায়৷ চালু হবে ‘দুয়ারে রেশন’৷ আপনার বাড়িতে পৌঁছে যাবে বিনা পয়সার রেশন৷ 
এছাড়াও তিনি বলেন, প্রতি বছর স্বাস্থ্যসাথী কার্ডে  পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা পাবে রাজ্যের মানুষ৷ তিন বছর অন্তর অন্তর কার্ড রিন্যু করা হবে৷ এই কার্ডে অভিভাবক হবেন বাড়ির মহিলারা৷ প্রয়োজনে মহিলারা নিজের বাবা-মায়ের চিকিৎসাও করাতে পারবেন৷ বেসরকারি হোক বা ভেলোর সব জায়গায় এই কার্ড কাজ করবে৷ বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য দেবে তৃণমূল সরকার৷ চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্কুল পড়ুয়াকে জামা, জুতো, ব্যাগ দেয় সরকার৷ দেওয়া হয় মিড ডে মিল৷  
 

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

53 minutes ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

4 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago