
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ছুটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে শুক্রবার ফের বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ঘূর্নিঝড় ফনী ও গরমের জন্য আগামী ৩ থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের ছুটি থাকবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের অবসান ঘটাতে শুক্রবারই রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘ফনী’র দাপটের জন্য ৩ ও ৪ মে স্কুল বন্ধ থাকবে। তীব্র দাবদাহের জন্য ৬ মে থেকে সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আবার ২০ মে থেকে ৫ জুন পর্যন্ত পূর্ব ঘোষিত গ্রীষ্মবকাশ মেনেই ছুটি থাকবে। তারপর আবার ৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তীব্র দাবদাহের জন্য ছুটি থাকবে। যারফলে সমস্ত বিতর্ক ও বিভ্রান্তি কাটিয়ে ৩০ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে।
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…