জেএনএফ ওয়েব ডেস্ক:-ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে।
বর্তমান কোভিড পরিস্থিতিতে সমস্ত রকম সরকারি বেসরকারি স্কুল কলেজ ইনস্টিটিউশন দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে অনলাইন পরীক্ষা ব্যবস্থার পথ বেছে নিতে হয়েছে সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে। ফলে সম্প্রতি অনলাইনে ক্যামেরার সামনে পরীক্ষা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে সরকারি ও বেসরকারিভাবে। মূলত তারই প্রতিবাদে ক্যামেরার সামনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় এই দাবীতে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে সামনে বিক্ষোভ দেখালো কলেজ পড়ুয়ারা। তাদের দাবি, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের বহু ছেলেমেয়েরা এই কলেজে পড়াশোনা করে, উন্নত মানের ডিভাইস ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয়, পাশাপাশি অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা বসবাস করেন জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম্য এলাকায়।যেখানে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে পৌঁছায় না, যার ফলে অনলাইনে ক্যামেরার সামনে পরীক্ষা দিতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে ছাত্রদের। এছাড়াও এখনো পর্যন্ত অনলাইনে ক্লাস করতে গিয়েও তারা একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন ফলে ক্যামেরার সামনে পরীক্ষা দিতে তাঁরা কোনোভাবেই প্রস্তুত নন। ফলে তাদের দাবি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন কলেজ কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার দাবিতেই মূলত এই দিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্ররা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…