ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে

জেএনএফ ওয়েব ডেস্ক:-ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে।
বর্তমান কোভিড পরিস্থিতিতে সমস্ত রকম সরকারি বেসরকারি স্কুল কলেজ ইনস্টিটিউশন দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে অনলাইন পরীক্ষা ব্যবস্থার পথ বেছে নিতে হয়েছে সরকারি বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে। ফলে সম্প্রতি অনলাইনে ক্যামেরার সামনে পরীক্ষা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে সরকারি ও বেসরকারিভাবে। মূলত তারই প্রতিবাদে ক্যামেরার সামনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় এই দাবীতে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে সামনে বিক্ষোভ দেখালো কলেজ পড়ুয়ারা। তাদের দাবি, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের বহু ছেলেমেয়েরা এই কলেজে পড়াশোনা করে, উন্নত মানের ডিভাইস ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয়, পাশাপাশি অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা বসবাস করেন জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম্য এলাকায়।যেখানে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে পৌঁছায় না, যার ফলে অনলাইনে ক্যামেরার সামনে পরীক্ষা দিতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে ছাত্রদের। এছাড়াও এখনো পর্যন্ত অনলাইনে ক্লাস করতে গিয়েও তারা একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন ফলে ক্যামেরার সামনে পরীক্ষা দিতে তাঁরা কোনোভাবেই প্রস্তুত নন। ফলে তাদের দাবি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন কলেজ কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার দাবিতেই মূলত এই দিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্ররা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago