জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড পরিস্থিতে দুঃস্থ মানুষদের পাশে সাহায্যে র হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার তাদের সংস্থ্যর উদ্যোগে ৫ কেজি করে চাল ও সাথে আলু বিলি করেন। সংস্থার কর্মিরা বাড়িতে চাল, আলু ব্যাগ ভরতি করে টোটোয় নিয়ে এসে শহরের মোড়ে রিক্সা চালকদের হাতে তুলে দেন। তাদের এই সমাজ সেবা মুলক কাজে এদিন হাত লাগান জলপাইগুড়ি কোতোয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার সরকার তিনি এই কর্মসূচিতে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন। সংস্থার সম্পাদিকা পিপাসা হিজরা বলেন, আমাদের নিজস্ব বলতে কিছু নেই। আমরা অন্যের উপর নির্ভরশীল। আমরা সারা বছর কোথায় কার বাড়িতে বাচ্চার জন্ম নিল কার ছেলে মেয়ের বিয়ে হল তাদের দান দক্ষিনা দিয়ে আমরা খেয়ে পুরে থাকি। কিন্তু এই করোনা কালে অনেক মানুষের রুটি রুজির টান পড়েছে তাই তাদের কথা চিন্তা করে এদিন জলপাইগুড়ি শহরের রিক্সা চালকদের হাতে চাল, আলু তুলে দিলাম বলে জানান তানি। এদিনের এই কর্মসূচিতে সংস্থার কর্মিরা উপস্থিত ছিলেন ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…