জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড পরিস্থিতির মধ্যেও ট্রাফিক আইন নিয়ন্ত্রণে জেলার পুলিশের ভূমিকার প্রশংসা করলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। আজ কোচবিহার পুলিশ লাইনে সেফ ড্রাইভ সেভ লাইভ’ নিয়ে সচেতনতা সপ্তাহের একটি সূচনা অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন।ওই সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, “কোভিড পরিস্থিতির মধ্যেও যেভাবে ট্রাফিক আইন পালনে কাজ করা হয়েছে। অনেকে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েও পড়েছে। কোচবিহার বাসির হয়ে আমি তাঁদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”করোনা মহামারির শুরু থেকেই কোচবিহারে জেলা প্রশাসন ও পুলিশি তৎপরতা দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই করোনা আক্রান্ত এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণার পর সেই এলাকাকে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হোক বা অযাথা ভিড়কে সরিয়ে দিতে পুলিশের ভূমিকা নজরে আসার মত ছিল। এছাড়াও বিধিনিষেধ থাকার সময় অপ্রয়োজনে গাড়ি বা মোটর সাইকেল নিয়ে বাইরে বের হলেও ট্রাফিক পুলিশেরর তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণ হয়েছে। আর তা করতে গিয়ে অনেক পুলিশ কর্মী করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। আর সেই কারণেই জেলা শাসকের মুখে পুলিশের ভূমিকার এই প্রশংসা বলে মনে করা হচ্ছে।কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, পথ দুর্ঘটনা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কোচবিহার জেলা পুলিশ। এরমধ্যে চ্যাংড়াবান্ধা থেকে ঘুঘুমারি, ঘুঘুমারি থেকে বক্সিরহাট জোরাইমোড় পর্যন্ত নতুন করে গার্ড রেল করা হয়েছে। এতে রাতের অন্ধকারে দুর্ঘটনা কমাতে সাহায্য করেছে। এছাড়াও কোচবিহার জেলায় প্রবেশের সমস্ত রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে তার উপড়ে নজরদারি করা হচ্ছে। কোচবিহার শহরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বাসনো হয়েছে। এতে দুর্ঘটনা অনেকাংশে কিমি. হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন ওই অনুষ্ঠান ছাড়াও একটি বর্ণাঢ্য র্যা লি করে সেফ ড্রাইভ সেভ লাইভ এর পঞ্চমবর্ষ উদযাপন করা হয়েছে।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…