
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কোন উপসর্গ ছাড়ায় ঝাড়গ্রামে তিন জনের করোনা পজেটিভ ! যা কিনা চিন্তা ও উদ্বেগের। তাহলে কি করোনা ভাইরাস তার চরিত্র বদল করে ফেলল ? এই তিন জনের মধ্যে রয়েছে এক ৩ বছরের শিশু কন্যাও। আরেক ১৮ বছরের যুবক ও ৩৭ বছরের এক ব্যক্তি। তিন বছরের শিশু কন্যার বাড়ি জামবনি ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামে। আঠারো বছরের যুবকের বাড়ি লালগড় ব্লকের বৈতা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। আর সাঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তির বাড়ি বিনপুর থানার অন্তর্গত বিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও সাঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তি থাকতেন ঝাড়গ্রাম শহরে। তিনি যে ভূষিমাল দোকানে কাজ করতেন সেই দোকানের মালিকের বাড়িতেই থাকতেন। আর সেখানে থাকা অবস্থায় রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়েছে। বিষয়টি ওই দোকানের কর্মচারী কার কার সংস্পর্শে এসেছিলেন ? তার নামের তালিকা করছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যে, বেশ কয়েকজনের করোনা পরীক্ষা রবিবারই নমুনা সংগ্রহ নেওয়া হয়েছে। আর বাকি দুই জন শিশু কন্যা ও যুবক তাঁরা এসেছিলেন ভিন জেলা ও রাজ্য থেকে। সেক্ষেত্রে এখানে এসে তারা কার কার সংস্পর্শে এসেছিলেন তাদের নামের তালিকা তৈরি করছে পুলিশ-প্রশাসন। উপসর্গ বিহীন করোনা ভাইরাস তিন জনের হওয়ায় কিভাবে এল তা ভাবছেন সকলে !
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…