
——————-*————
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়ার এক শিল্পপতিকে বাঁকুড়া থেকে গ্রেফতার করল ঝাড়খন্ড পুলিশ। ধৃত শিল্পপতির নাম ভবানী মুখোপাধ্যায়। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় ঝাড়খণ্ড পুলিশ। আদালত এক দিনের ট্রানজিট রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেছে।পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার একটি টিএমটি বার তৈরীর কারখানার মালিক ভবানী মুখোপাধ্যায়। চলতি বছর সেপ্টেম্বর মাসে ওই শিল্পপতির বিরুদ্ধে ঝাড়খণ্ডের বোকারো জেলার চাস থানায় প্রতারনা ও বিস্বাসভঙ্গের অভিযোগ করেন ধ্রুব নারায়ন নামের আরেক শিল্পপতি। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে চাস থানার পুলিশ। আদালত থেকে ভবানী মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারী হলেও তাঁকে কিছুতেই হাতের নাগালে পাচ্ছিল না চাস থানার পুলিশ। আজ মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করে চাস থানার পুলিশ জানতে পারে ভবানী মুখোপাধ্যায় পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে কলকাতার দিকে রওনা দিয়েছে। এরপরই চাস থানার পুলিশ ভবানী মুখোপাধ্যায়ের গাড়িকে ধাওয়া করতে শুরু করে। বাঁকুড়া শহরের অদূরে ওই শিল্পপতির গাড়িকে ধরে তাঁকে গ্রেফতার করে ঝাড়খন্ড থানার পুলিশ। এরপরই ওই শিল্পপতিকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ঝাড়খন্ড পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের দাবী ওই শিল্পপতির বিরুদ্ধে প্রায় ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিল্পপতি তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
ছবি :প্রতীকী
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…