কোচবিহার সাগর দিঘিতে স্নান করতে নেমে নিখোঁজ যুবক, চলছে ডুবুরি নামিয়ে তল্লাশি

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভাড়ায় যাত্রী নিয়ে এসে কোচবিহার সাগর দিঘিতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। আজ দুপুরে কোচবিহার সাগর দিঘির ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত ওই তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করা যায় নি। এদিকে অফিস টাইমে কর্মব্যস্ত ওই এলাকার বহু মানুষ ঘটনার কথা জানতে পেরে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন।
কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম শিংকু রায়(২৭)। তাঁর বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের বালাপাড়া এলাকায়। সে নিউ কোচবিহার রেল স্টেশন লাগোয়া এলাকায় ভাড়ায় গাড়ি চালায়।
এদিন কয়েকজন রেল কর্মী তাঁর গাড়ি ভাড়া নিয়ে সাগরদিঘি চত্বরে একটি ব্যাঙ্কে আসে। ব্যাঙ্কের কাজে সময় লাগবে জেনে ওই যুবক সাগর দিঘিতে স্নান করতে নামে। সাঁতরে এসবিআই ঘাট থেকে উল্টো দিকের শিব ঘাটের দিকে রওনা হয় সে। কিন্তু মাঝ দিঘিতে যেতে জলের তলায় তলিয়ে যায় ওই যুবক।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 day ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago