কোচবিহার মাতৃমা’য় রোগীর আত্মীয়রা রাত কাটাচ্ছেন রাস্তায়, সিএমওএইচের দ্বারস্থ বিজেপি বিধায়ক

চিকিৎসার জন্য রোগী নিয়ে এসে এই শীতের রাতে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়ে থাকা আত্মীয়স্বজনদের জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) সাথে দেখা করলেন বিজেপি বিধায়ক নিখিল চন্দ্র দে। আজ তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসের সাথে দেখা করে জানান, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিয়ন্ত্রণে থাকা মাতৃমাতে যারা চিকিৎসার জন্য আসেন, তাঁদের বাইরে রাস্তার উপড়ে রাত কাটাতে হয়। শীতের সময় তাঁদের প্রচণ্ড কষ্টে ভুগতে হয়। এছাড়াও শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যায় ভুগতে হয় তাঁদের। তাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ওই রোগীর আত্মীয়দের সমস্যা মেটাতে উদ্যোগী হওয়ার আবেদন জানান বিধায়ক।

বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, “আমি এদিন সকালে মাতৃমা’র সামনে পৌঁছালে সেখানে আশ্রয় নিয়ে থাকা রোগীর আত্মীয়দের কষ্ট নিজে চাক্ষুষ করি। তাঁদের সমস্যা মেটাতে খুব দ্রুত একটি শেড, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন। সেটাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানালাম। মাতৃমা মেডিক্যাল কলেজের আন্ডারে। এমএসভিপি সেটা দেখভাল করেন। তারপরেও উনি বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
মাতৃমা’র এই সমস্যা শুরু থেকেই রয়েছে। এর আগে একাধিক রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ওই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ও সম্প্রতি এব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে এব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে পার্থ বাবু জানিয়েছিলেন। এখন দেখার ওই সমস্যা মেটাতে কি উদ্যোগ নেওয়া স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago