
জেএনএফ ওয়েব ডেস্ক:- কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হল কোচবিহার ‘মাতৃমা’র সামনে অস্থায়ী পাবলিক সেড নির্মাণের কাজ। আজ কোচবিহার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বাকি নেতৃত্বরা এই অস্থায়ী শেড নির্মাণের জায়গা পরিদর্শন করলেন।
এর পর কোচবিহার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, কোচবিহার শহরের মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ পাড়ে নির্মিত গর্ভবতী মা ও সদ্যজাত শিশুর চিকিৎসা কেন্দ্র ‘মাতৃমা’র। এই মাতৃমার সামনে প্রতিনিয়ত রোগীর আত্মীয়-পরিজনেরা রাস্তায় শুয়ে থাকে। প্রতিদিন রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে রাস্তার ওপরে বসে ও শুয়ে থাকেন শিশুর আত্মিয়রা। যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত বেদনাদায়ক। মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে রোগীর পরিবারের জন্য রাখা সেড ঘরেও কেউ যায় না। আবার নিরাপত্তার কারণে “মাতৃমা”র গেট খুলে তার ভেতরেও রোগীর পরিবারের জায়গা করে দেওয়া যায় না।
তিনি আরও বলেন, প্রায় ২০০ রোগীর পরিবারের থাকবারর মতো ব্যবস্থা এই সেডে থাকবে। কোচবিহার পৌরসভার সহযোগিতায় এলাকায় ড্রেন ও রাস্তা পরিষ্কারের কাজ যাতে দ্রুত শেষ করা যায় তারও আশ্বাস দেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…