জেএনএফ ওয়েব ডেস্ক :- দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল ২০১৪ টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত চাকুরী প্রার্থীরা। আজ কোচবিহার জেলা শাসকের দফতরে জমায়েত করে বিক্ষোভ দেওয়া ২০১৪ প্রাথমিক টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ নামে একটি সংগঠন। পরে তাঁদের মধ্যে কয়েকজনের প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের হাতে তাঁদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দিয়ে আসেন।
ওই সংগঠনের পক্ষ থেকে অপর্ণা রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত চাকুরী ২০ হাজার চাকুরি প্রার্থীদের মধ্যে ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে। বাকিদের ধাপে ধাপে নিয়োগ হবে। কিন্তু পর্ষদ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১২ হাজার জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবং তাঁদের চাকুরি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ করতে চাইছে। কিন্তু বাকি ৮ হাজার টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড হয়ে রয়েছে, তাঁদের দ্রুত ইনক্লুডেড করে পূজার আগেই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…