কোচবিহার জেলার নয়া প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মণকে সংবর্ধনা দিলেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতরা

জেএনএফ ওয়েব ডেস্ক :- কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মণকে সংবর্ধনা দেওয়া হল মাথাভাঙ্গায়। সোমবার মাথাভাঙ্গায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বাবুর বাসভবনে মাথাভাঙ্গা ১নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতরা ফুলের তোড়া সংবর্ধনা প্রদান করেন।
জানা গেছে, রাজ্যের ২১ টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে বদল আনলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। উত্তরবঙ্গের আট জেলার মধ্যে সাতটি জেলারই চেয়ারম্যান বদলে দেওয়া হয়েছে। একমাত্র কালিম্পং জেলার চেয়ারম্যান বদলে নতুন কোনও চেয়ারম্যান আনা হয়নি। সেই তালিকায় কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা হয় শীতলকুচি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা হিতেন বর্মন। আর সেই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে হিতেন বাবুকে। তারই অঙ্গ হিসেবে এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতরা মাথাভাঙ্গায় হিতেন বাবুর বাসভবনে তাকে সংবর্ধনা দেন।
এদিন এবিষয়ে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন বলেন, কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হয়েছেন হিতেন বর্মন। আর সেই খবর আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে পেয়েছি। তাই আজ আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা মিলে তাকে সংবর্ধনা দিলাম।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago