জেএনএফ ওয়েব ডেস্ক :- আন্তর্জাতিক বাজারে মহামূল্যবান একটি তক্ষককে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে। আজ কোচবিহার শহরের নিউটাউন এলাকার বাসিন্দা জয় দাসের বাড়ির পেছন থেকে ওই তক্ষকটি উদ্ধার করেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। পরে ওই তক্ষকটিকে বনদফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
বাড়ির মালিক জয় দাস জানিয়েছেন, এদিন ঘরের জানালা খুললে একটি পুঁই শাক গাছে ওই তক্ষকটিকে দেখতে পান। প্রথম দিকে সন্দেহ হওয়ায় পরিচিত একজনকে জানিয়ে পশুপ্রেমী সংগঠনের কর্মীদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। তাঁরাই সেটিকে তক্ষক বলে জানিয়ে সেটাকে উদ্ধার করে। পরে পশুপ্রেমী সংগঠনের কর্মীরা বন দফতেরর কর্মীদের ডেকে ওই তক্ষকটিকে তাদের হাতে তুলে দেন।
পশুপ্রেমী সংগঠনের কর্মী অভিজিৎ আইচ বলেন, “আমরা প্রথমে দেখেই বুঝতে পারি এটি তক্ষক। মূলত ডুয়ার্সে দেখা গেলেও কোচবিহারেও এক সময় জঙ্গল থাকায় এখানেও তক্ষক দেখা যেত। এখন সংখ্যায় অনেক কমে গেলেও এখনও কিছু রয়েছে, মূলত সুপারি বাগান, পরিত্যক্ত বাড়িতে তক্ষকদের দেখা যায়। প্রায় হারিয়ে যাওয়া এই প্রাণীটিকে রক্ষা করতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।”বিট অফিসার মহেশ কুমার বাল্মীকি বলেন, “তক্ষক বলেই মনে হচ্ছে। তবে খুবই ছোট। আমরা ল্যাবে পরীক্ষার পর তক্ষক হলে যথাযথ জায়গায় ছেড়ে দিয়ে আসবো।”
আন্তর্জাতিক বাজারে তক্ষক মহামূল্যবান। মূলত নেপাল হয়ে এই তক্ষক চিনে পাচার করা হয়ে থাকে। ইতিমধ্যেই বন দফতর পাচার করার পথে বহু তক্ষক উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তার করেছে। এবার সেই তক্ষকের দেখা মিলল কোচবিহারে। উদ্ধারের সময় ওই খবর ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা এসে সেখানে ভিড় জমাতে শুরু করে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…