কোচবিহারে চা চক্রে এসে “স্বাস্থ্যসাথী কার্ডকে ভাঁওতা’’ বলে আক্রমণ দিলীপ ঘোষের

জেএনঅফ ওয়েব ডেস্ক : দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মন্ডলের সমর্থনে নির্বাচনী প্রচারের এসে ‘চা-চক্রে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে প্রাতঃভ্রমণে কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘিতে  যান তিনি। সেখানে চা চক্রে যোগ দিয়ে  রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী নিয়ে রাজ্যকে আক্রমণ করতে গিয়ে বলেন, “স্বাস্থ্যসাথী কার্ড হল ভাঁওতা। স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা করে বেসরকারি হাসপাতালগুলো টাকা পাচ্ছে না। তাই তারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা করছে না।” এখানেই শেষ নয়। সঙ্গে আরও যোগ করে বলেন, “যেসব বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য-সাথী কার্ড নিয়ে চিকিৎসা করেছিল রুগীদের, তাদের বিলের কোটি কোটি টাকা বাকি পড়ে রয়েছে।  তাই হাসপাতালগুলো পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছে”
দিলীপ প্রশ্ন তোলেন, “স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলে আসলে লোককে বোকা বানানো হয়েছে। তার ভবিষ্যৎ কী হবে? আর চিকিৎসার কী হবে? তিনি আরও প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা দিচ্ছে। আয়ুষ্মান যোজনার বীমা, রাজ্য সরকার কেন নিচ্ছে না সেই প্রকল্প।”
তাঁর বক্তব্য, “এদের তো নিজের কর্মীদের ‘পুশতে’ গিয়ে সরকারি টাকা শেষ। তারপরে ক্লাবকে দিতে গিয়ে, দুর্গাপূজায় দিতে গিয়ে লুট হয়ে যাচ্ছে। না লক্ষীর ভাণ্ডার হবে আর না স্বাস্থ্য সাথী হবে কেবল ভাঁওতাবাজি। এখন সব ধরা পড়ছে।”
আজ সকালে কোচবিহার সাগরদিঘির চত্বরে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ শেষে চা চক্রে যোগ দেন তিনি। কথা বলেন সাধারণ পথ চলতি মানুষদের সঙ্গে। এদিন তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির অনান্য জেলা নেতৃত্ব।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

4 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago