জেএনএফ ওয়েব ডেস্ক: একরাতে দুই দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরের রাজবাড়ী হাউজিং গেটের সামনে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে দোকান খুলতে এসে ওই চুরির ঘটনা জানতে পারেন ব্যবসায়ীরা। দোকানের টিনের দরজা কেটে দুষ্কৃতিরা ভিতরে ঢুকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে মনে করা হচ্ছে। পরে বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ হন ব্যবসায়ীরা। এতে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সজল দে বলেন, “রাতে যা ক্যাশ থাকে সব নিয়ে বাড়ি চলে যাই। দোকানে শুধু মালপত্র থাকে। আজ সকালে এসে বুঝতে পারি দোকানে চুরি হয়েছে। পরে দোকান খুলে ৫/৬ হাজার টাকা মালপত্র চুরি হয়ে গিয়েছে। এর আগেও এমন চুরির ঘটনা হয়েছিল। পুলিশকেও জানিয়েছিলাম। আবার একই ঘটনা ঘটল।”অন্য এক ব্যবসায়ী বলেন, “আমার দোকানেও চুরি হয়েছে। এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবসা চালানো মুশকিল হয়ে যাবে। এলাকার সব ব্যবসায়ী একত্রিত হয়ে যদি এটা প্রতিরোধ না করতে পারি, তাহলে একদিন সকলেই ক্ষতিগ্রস্থ হবেন।”করোনা মহামারি ও লকডাউনের শুরু হওয়ার পর থেকেই কোচবিহারে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন। তবে অনেক ক্ষেত্রেই ঘটনার তদন্ত করে দুষ্কৃতিদের গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছে পুলিশ। কিন্তু তারপরেও চুরির ঘটনা বন্ধে রাতের দিকে পুলিশি টহলদারি বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…