কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে সাধারণ মানুষকে সচেতন করতে করোনা নিয়ে পথ নাটিকার আয়োজন করল জেলা প্রশাসন

জেএনএফ ওয়েব ডেস্ক :-আজ কোচবিহার শহর সংলগ্ন ভবানীগঞ্জ বাজারে সাধারণ মানুষকে সচেতন করতে করোনা নিয়ে পথ নাটিকার আয়জন করল জেলা প্রশাসন। এদিন সদর মহকুমা শাসক রাকিবুর রহমানের নির্দেশে এবং উপস্থিতিতে এই পথ নাটিকাটি হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান সহ দপ্তরের সকল আধিকারিকেরা। এই পথ নাটিকাটিতে এক জন সাধারণ নাগরিক কি করে এই করোনা নামটি বা এই রোগটি কি করে উপলব্ধি করল আর এই করোনার ভাইরাসের সাথে সম্পর্কিত মাস্ক, স্যনিটাইজার দেখল বা ব্যবহার শিখল তাও তুলে ধরা হয়।এ ব্যপারে সদর মহকুমা শাসক রাকিবুর রহমান বলেন, করোনা আমাদের ছেড়ে যায়নি। এটা ভুলে গেলে চলবে না। কিন্তু এখন পুজোর মরসুম দোকানে ভিড় লেগেই রয়েছে। কিন্তু ভিড় থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। দোকানদারদের সচেতন হতে হবে। যাতে তারা মাস্ক হীন ক্রেতাদের মাল না দেন সে কথাও বলেন তিনি।তিনি আরো বলেন, কোচবিহার জেলা অনেক বড় জেলা এই জেলার পাশেই রয়েছে অন্য রাজ্য আসাম। আসাম থেকে অনেকে ব্যবসার জন্য আবার ডাক্তার দেখাতে কোচবিহারে আসেন। তাই সেই ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। যাতে বাইরে থেকে কেউ করোনা নিয়ে এখানে ছড়িয়ে না দিতে পারে তাই মাস্ক ব্যবহার করা আবশ্যিক।তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউয়ের কথা শোনা যাচ্ছে। তাই আমাদের আরও বেশি করে সচেতন থাকতে হবে যাতে তৃতীয় ঢেউ আমাদের মধ্যে সংক্রমন না ছড়াতে পারে।বাজারের দিলিপ কর পুরকাইত নামে এক ব্যবসায়ী জানান, কোচবিহার জেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উদ্যোগ নিচ্ছে যাতে করোনা থেকে সকলকে সচেতন করা যায়। তিনি বলেন, এর আগেও কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে হাত জোর করে, গলাপ ফুল দিয়ে সকলকে করোনার বিরুদ্ধে সচেতন করেছে কিন্তু তাতেও অনেক দোকানদার সচেতন নয়। তারা যে যার মতো মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা করলে যে নিজে দেরই ক্ষতি তাও তিনি বলেন।তিনি আরও বলেন, প্রশাসনের সাথে, প্রশাসনের কথা মেনে চললে তবেই প্রশাসনকে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করা হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago